আইন ও বিচার

পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী পৃথক পাঁচটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন

মামলাগুলোর মধ্যে চারটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলা হলো ফতুল্লা থানায় দায়ের করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। এছাড়া হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অপর মামলাটি করা হয়েছে সদর মডেল থানায়।
আসামিপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।
উল্লেখ্য, গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে হাইকোর্ট তাকে পাঁচ মামলায় জামিন দিলেও আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেছিলেন। পরবর্তীতে গত ১৮ নভেম্বর তাকে আরও কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button