

কক্সবাজারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যারা জুলাই অভ্যুত্থানের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, তারা ইতোমধ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার শুরু করেছেন।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভা’-তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদিলুর রহমান খান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে জুলাই সনদের মাধ্যমে আগামী ১০০ বছরের রাষ্ট্রীয় ভবিষ্যৎ নির্ধারিত হবে। জনতার কাফেলা আজ হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে এবং নতুন বাংলাদেশের পক্ষে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “প্রায় ১৪০০ ছাত্র-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই গণঅভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলের উদ্যোগে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। সেই সনদের পক্ষে আজকের এই গণভোট বাংলাদেশকে বদলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”
উপদেষ্টা বলেন, একসময় এ দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানরাও তাদের ধর্মীয় উৎসব পালনে বাধার সম্মুখীন হয়েছেন। শাপলা চত্বরে সমাবেশে হামলা ও গণহত্যার ঘটনা ঘটেছে। “আমরা আর সেই দিনগুলো দেখতে চাই না,” উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চায়—সব ধর্ম ও সব নৃগোষ্ঠীর মানুষ যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা করতে পারে।
সভায় তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকাল থেকে স্বপরিবারে ভোটকেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি নিজেদের পছন্দের রাজনৈতিক প্রতিনিধিদের সংসদে পাঠানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে গণভোট বিষয়ে একটি জনসচেতনতামূলক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদী, কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান এবং কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে ‘ভোটের গাড়ি’ কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্ট



