বিনোদন

অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যা

অনলাইন নিউজ ডেস্ক

 

জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই। আত্মহত্যা করেছেন বলে দেশের একটি বেসরকারি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ সময় অভিনেতা নেপালে অবস্থান করছিলেন। যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি কথা বলার মতো অবস্থায় নেই।

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে প্রিয়মায়া নামে একটি কন্যাসন্তান রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button