রাজনীতি

আসিফ মাহমুদের বিচার বাংলার মাটিতেই হবে: নাছির

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির বিচার বাংলার মাটিতেই হবে।

সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ের সামনে ছাত্রদলের আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নাছির উদ্দিন বলেন, আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ অবশ্যই দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্ত করা হবে। বাংলাদেশের জনগণই এ দুর্নীতির বিচার নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্টে নেতৃত্ব দেওয়ার দাবি করলেও উপদেষ্টা পদে থেকে তিনি হাজার হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছেন।

নির্বাচন কমিশনের উদ্দেশে নাছির উদ্দিন বলেন, নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, সেখানে জামায়াত-শিবির-রাজাকারদের ক্ষমতায় আনার কোনো ষড়যন্ত্র ছাত্রদল মেনে নেবে না। পোস্টাল ব্যালটের মাধ্যমে কোনো অনৈতিক প্রচেষ্টাও গ্রহণযোগ্য নয়।

তিনি দাবি করেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে দুটি রাজনৈতিক দল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জুলাই-আগস্টে নেতৃত্বদানকারী ও ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হয়ে ওঠা একজন ব্যক্তি পরবর্তীতে হাজার কোটি টাকার দুর্নীতিতে জড়িয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button