খেলাধুলা

বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে চাঞ্চল্যকর তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগকে ‘যুক্তিসংগত ও ন্যায্য’ বলেও উল্লেখ করা হয়। এ অবস্থায় সোমবার (সকাল থেকে) পাকিস্তানের বিশ্বকাপ বয়কট নিয়ে একটি খবরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এক প্রতিবেদনে পাকিস্তান অবজারভার দাবি করে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপসংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। একই সঙ্গে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নিলে বিকল্প পরিকল্পনা কী হতে পারে, সে বিষয়ে একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এ ইস্যুতে সন্ধ্যার পর সামনে আসে ভিন্ন তথ্য। রেভ স্পোর্টজের বরাত দিয়ে গালফ নিউজ জানায়, পিসিবির একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে—পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশ্বকাপ বয়কট করার কোনো কারণ নেই এবং এ ধরনের কোনো সিদ্ধান্তও নেওয়া হয়নি।

ওই সূত্র আরও জানায়, ভবিষ্যতেও বিশ্বকাপ বয়কটের কোনো সম্ভাবনা নেই। ফলে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত বা বয়কটের খবরে যে গুঞ্জন তৈরি হয়েছিল, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানিয়েছে পিসিবি সংশ্লিষ্ট সূত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button