জাতীয়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী Kazi Shah Mofazzal Hossain Kaikobad বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার বদ্ধপরিকর। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী Tarique Rahman বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।

তিনি বলেন, আমরা দায়িত্ব পালনের জন্য শতভাগ চেষ্টা করব। কেউ উচ্ছৃঙ্খলতা সৃষ্টির চেষ্টা করলে তাদের সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিগত সময়গুলোয় হজের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাব, যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারেন। তারা যেন বলতে পারেন— আল্লাহর রহমতে আমরা অতীতের তুলনায় ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button