সারাদেশ

সিলেট সফরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

দাড়িয়াপাড়ার বাসভবনে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করবেন।

সিলেট প্রতিনিধি:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ শুক্রবার (২০ নভেম্বর) সিলেট সফরে আসছেন। বিকেল ৩.৩০ ঘটিকায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে  সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

সফরকালে নগরীর দাড়িয়াপাড়া এলাকায় অবস্থিত তাঁর নিজ বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে। শুক্রবার ভোররাতে দুর্বৃত্তরা বাসভবনের প্রবেশপথের প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে ফটকের একটি অংশ পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর সিলেট মহানগর পুলিশের কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
প্রতিমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে তাঁর ব্যক্তিগত বাসভবনে অগ্নিসংযোগের ঘটনার পর এই সফর তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
হুমায়ুন কবিরের এই সফরে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে তাঁর যোগাযোগ ও বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button