আইন ও বিচার

জয়–পলকের মামলার বিচার কার্যক্রম শুরু

জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ রেখে সহিংসতা ও হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। প্রথমে দুই আসামির অব্যাহতির আবেদন খারিজ করা হয়। পরে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পাঠ করে শোনানোর পর আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। এর মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। সূচনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।

মামলায় গ্রেপ্তার রয়েছেন জুনাইদ আহমেদ পলক; তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পলাতক সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আদালতে প্রতিনিধিত্ব করছেন।

অভিযোগ অনুযায়ী, জয়ের নির্দেশে ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দেন পলক। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় এবং ইন্টারনেট বন্ধ রেখে মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনার মাধ্যমে হত্যাকাণ্ডে সহায়তা করা হয়। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত হন এবং উত্তরা এলাকায় আরও ৩৪টি হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এর আগে ৪ ডিসেম্বর ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা ফরমাল চার্জ আমলে নেয় এবং ১০ ডিসেম্বর জয়ের আত্মসমর্পণের নির্দেশ দিয়ে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button