জাতীয়

জামালপুরে নিষিদ্ধ আ. লীগ কার্যালয় ‘পাবলিক টয়লেট’ ঘোষণা

জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় খোলা ও ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে বগারচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সারমারা বাজারে মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

মিছিলে নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশসহ দলীয় নেতাকর্মীরা। মিছিলটি বাজার প্রদক্ষিণ করে কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 

পরে প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আবারও তৎপর হওয়ার চেষ্টা করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বলেন, শহীদ জিয়ার সৈনিকরা কোনো ষড়যন্ত্র মেনে নেবে না।

 

অন্যদিকে ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’ নামের একটি সংগঠন আওয়ামী লীগের কার্যালয়ের সাইনবোর্ড খুলে সেটিকে পাবলিক টয়লেট ঘোষণা করে। তারা সাইনবোর্ডে আগুন ধরিয়ে প্রতিবাদ জানায়। সংগঠনের নেতা শহিদুল ইসলাম সানী হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কেউ আওয়ামী লীগের নামে কার্যালয় খুললে ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি সকালে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পতাকা উত্তোলন করেন, যা নিয়ে উত্তেজনা তৈরি হয় এবং পরে বিক্ষোভের ঘটনা ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button