রাজনীতি

কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব না: নুর

অনলাইন নিউজ ডেস্ক

পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব নয়, এমনকি কেয়ামত হয়ে গেলেও নয়—মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, “বিরোধীদলসহ সবাইকে আমি অনুরোধ করব, সরকারকে সহযোগিতা করুন। আন্দোলন-সংগ্রাম আরও চার বছর পর করুন। কারণ নির্বাচন তো আর পাঁচ বছর আগে কোনোভাবেই সম্ভব নয়, কেয়ামত হয়ে গেলেও সম্ভব নয়। জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে।”

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে সরকারকে চাপে রাখা ভালো। তবে এ জন্য চার বছর পর আন্দোলন করার পরামর্শ দেন তিনি। এখন নীতিগত বিষয়গুলো নিয়ে সংসদে বিতর্ক করার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের অভ্যন্তরীণভাবে যত বেশি জাতীয় ঐক্য থাকবে, সরকার তত শক্তিশালীভাবে দেশকে এগিয়ে নিতে পারবে।

বিরোধী দলের সমালোচনা করে নুর বলেন, “বিরোধীদল রাষ্ট্রপতিকে ওয়েলকাম জানাচ্ছে, চুমুও দিচ্ছে, আবার বাইরে এসে গালাগাল করছে। আমরা জানতাম কেউ গণঅধিকারের লোক, কেউ বিএনপির, কেউ আওয়ামী লীগের লোক। পরে দেখা গেল, তারা সবাই জামায়াত-শিবিরের লোক। এটা তাদের গুপ্ত রূপ ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button