জাতীয়

সিটি করপোরেশনগুলোতে ফুটসাল ও খেলার মাঠের সুব্যবস্থার উদ্যোগ

অনলাইন নিউজ ডেস্ক

তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে এবং মাঠের সংকট দূর করতে দেশের সব সিটি করপোরেশনে ফুটসাল ও খেলার মাঠের সুব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ বিষয়ে ‘ঢাকাসহ দেশের সকল সিটি করপোরেশনে ফুটসাল ও খেলার মাঠের সুব্যবস্থাকরণ’ শীর্ষক একটি আলোচনা সভা আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

এ ছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ দেশের সব সিটি করপোরেশনের প্রশাসকরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার পাশাপাশি একটি সুস্থ, মাদকমুক্ত ও ক্রীড়ামুখী প্রজন্ম গড়ে তুলতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দেশের প্রতিটি নগরীতে খেলাধুলার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিগগিরই দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button