স্বাস্থ্য

কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধাঃ সিভিল সার্জন মৌলভীবাজার।

স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির ও সঠিক চিকিৎসার মাধ্যমে কুষ্ঠরোগ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব, সিভিল সার্জন, মৌলভীবাজার

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব কুষ্ঠ দিবস–২০২৬ পালন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এ বছরও সিভিল সার্জনের কার্যালয়, মৌলভীবাজারের উদ্যোগে হীড বাংলাদেশ ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের সহযোগিতায় দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. মোঃ মামুনুর রহমান, সিভিল সার্জন, মৌলভীবাজার। আলোচনা সভা পরিচালনা করেন মোঃ আব্দুর রব জাকারিয়া, প্রোগ্রাম অর্গানাইজার, সিভিল সার্জন অফিস, মৌলভীবাজার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. বর্ণালী দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সদর, মৌলভীবাজার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সুজন ঘোষ, সহকারী অধ্যাপক, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, মৌলভীবাজার; ডা. আকাশ রায় ও ডা. পরিতোশ কুমার শীল, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, মৌলভীবাজার।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জনাব সুজিত মল্লিক, হীড বাংলাদেশের জেলা ও এরিয়া সুপারভাইজারবৃন্দ, সিভিল সার্জন কার্যালয়, মৌলভীবাজারের কর্মকর্তা কর্মচারী, মৌলভীবাজার নার্সিং ইনস্টিটিউটের ছাত্র-ছাত্রীবৃন্দ।

সভাপতির বক্তব্যে সম্মানিত সিভিল সার্জন ডা. মোঃ মামুনুর রহমান বলেন, স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে কুষ্ঠরোগ সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব। তিনি কুষ্ঠরোগ নিয়ে সামাজিক কুসংস্কার দূর করতে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button