

আশীষ দাশ গুপ্ত ( লাখাই হবিগঞ্জ প্রতিনিধি )
লাখাই উপজেলায় দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন দিকসটি উপলক্ষে নানা কর্মসূচি পালান করে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি মোহাম্মদ ফজলুল করিমের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল আজম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল হক। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচীব ভভেন্দ্র কিশোর ভট্টাচার্য বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।



