রাজনীতি

তারেক রহমানের বরণে দেড় লাখ লোকের জনসমাগম ঘটাবেন দিপু ভূঁইয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে নানা প্রস্তুতি গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

রূপগঞ্জের ৩০০ ফিটে আয়োজিত তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে রূপগঞ্জের দেড় লাখ লোখের জনসমাগম ঘটানোর প্রস্তুতি নিয়েছেন তিনি। পাশাপাশি অনুষ্ঠানে আগতদের আপ্যায়নে মুস্তাফিজুর রহমান ব্যক্তিগত অর্থায়নে শরবত-পানীয় থেকে শুরু করে খাবার দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

জানা গেছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঘোষণার পর থেকে দিপু ভূঁইয়া রূপগঞ্জের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সভা করে আসছেন।

সরেজমিনে রূপগঞ্জের বেশ কয়েকটি এলাকা ঘুরে জানা গেছে, দিপু ভূঁইয়ার নির্দেশে প্রতিদিনই ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে সভা করে আসছেন নেতাকর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানকে সফল ও ইতিহাসের সাক্ষী করে রাখতে নানা পরিকল্পনা করছেন তারা। নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষকে বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিচ্ছেন নেতাকর্মীরা। 
কথা হয় কায়েতপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মামুন মিয়ার সঙ্গে।

তিনি বলেন, ‘দিপু ভাই আমাদের নির্দেশ ও পরিকল্পনা দিয়েছেন কিভাবে কাজ করতে হবে। রূপগঞ্জ থেকে যেন মানুষের ঢল নামে সে ব্যবস্থা করতে।তারাব পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল কবির বলেন, ‘দিপু ভাইয়ের নির্দেশ আমরা যেন প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দাওয়াত করি। আমরা তাই করছি।দিপু ভূঁইয়ার ঘনিষ্ঠ ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য শিপলু ভূঁইয়া বলেন, ‘দিপু ভাইয়ের দেড় লাখ লোকের সমাগমের পরিকল্পনা রয়েছে।পাশাপাশি সভায় দূর-দূরান্ত থেকে আসা লোকজনের জন্য ভাইয়ের ব্যক্তিগত অর্থায়নে অস্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। সভার আশপপাশে ১৫০টি মোবাইল টয়লেট স্থাপন করা হয়েছে। এ ছাড়া সমাবেশে আসা নেতাকর্মীদের জন্য ৪টি ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম ও ফ্রি ওষুধের ব্যবস্থা থাকবে। পাশাপাশি শরবত, পানি ও খাওয়ার ব্যবস্থা করা হবে।’

উপজেলা বিএনপির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন ও সাধারণ সম্পাদক বাশিরউদ্দিন বাচ্চু বলেন, ‘তারেক রহমানের আগমনকে ঘিরে এলাকায় এলাকায় মাইকিং, আলোচনাসভা ও প্রস্তুতিমূলক বৈঠক চলছে। শুধু দলীয় কর্মী নয়। নানা শ্রেণি-পেশার মানুষও উচ্ছ্বসিত, আবেগাপ্লুত। সব মিলিয়ে তারেক রহমানের আগমন ঘিরে রূপগঞ্জে গণজোয়ারের প্রস্তুতি চলছে।

মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, ‘তারেক রহমানের আগমন কেবল একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের আপামর জনসাধারণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। বাংলাদেশের প্রতিটি নাগরিক তারেক রহমানের আসা নিয়ে উৎসাহ ও অধীর আগ্রহে আছেন। রূপগঞ্জ থেকে দেড় লাখ লোক তারেক রহমানকে বরণ করবেন।’

তিনি বলেন, ‘দীর্ঘ সময় পর তারেক রহমান দেশে ফিরছেন। দেশের মানুষ বিশ্বাস করে তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবেন তিনি। গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয় মর্যাদার প্রশ্নে বাংলাদেশ নতুন করে আরো একধাপ এগিয়ে যাবে।’

তিনি আরো বলেন, ‘বিষয়টি আরো গুরত্ব বহন করে রূপগঞ্জের ভৌগোলিক অবস্থানের কারণে। ৩০০ ফিট সড়ক রূপগঞ্জের সীমান্ত এলাকা হওয়ায় সভাটি আমাদের কাছে বেশি গুরত্বপূর্ণ।দিপু বলেন, ‘রূপগঞ্জবাসী হিসেবে আমরা গর্বিত ও আনন্দিত। কারণ, তারেক রহমানকে প্রথমেই স্বাগত জানানোর সুযোগ পাব। তিনি বাংলাদেশের অবিসংবাদিত নেতা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button