বিনোদন

রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকা থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে আটক!

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে উপস্থিত জনতা ও শিক্ষার্থীরা তাকে ঘিরে ধরে আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়।

ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, আর এস ফাহিমের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড এবং বিগত ছাত্র আন্দোলনের সময় তার অবস্থান ও উসকানিমূলক ভূমিকা নিয়ে ক্ষোভের জেরে তাকে আটক করা হয়। আটকের পর শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরলে নিরাপত্তার স্বার্থে আর এস ফাহিম চৌধুরীকে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button