শীর্ষ সমাচারসারাদেশ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন!
গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, জাতির ‘ঐক্যের প্রতীক


মেহেদী হাসান রাতুল ( সিলেট )
খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ। জিয়াউর রহমানের মৃত্যুর সাত মাস পর বিশেষ এক পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে প্রবেশের ১০ বছরেরও কম সময়ের মধ্যে তিনি প্রধানমন্ত্রী হন এবং প্রায় ৪৩ বছর ধরে তাঁর রাজনৈতিক জীবন অতিবাহিত করেন।
গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে এক দৃঢ়চেতা ও সাহসী নেত্রীতে পরিণত হন। তিনি প্রতিকূল সময়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রাখেন এবং জীবনের শেষ পর্যায়ে এসে জাতির ‘ঐক্যের প্রতীক’ হিসেবে গণ্য হন।



