

মেহেদী হাসান রাতুল ( সিলেট )
দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাদ আসর সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ৩টায় সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। শোকের প্রতীক হিসেবে নেতাকর্মীরা শৃঙ্খলাবদ্ধভাবে কর্মসূচিতে অংশ নেন।
দোয়া মাহফিলে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশের মতো সিলেটেও নেমে আসে গভীর শোকের ছায়া। পুরো শহরজুড়ে বিরাজ করছে থমথমে ও শোকাবহ পরিবেশ।



