জাতীয়

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেওয়ার আহ্বান ইসির

নির্বাচন কমিশন (ইসি) দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয় নিয়ে ছড়ানো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক থাকতে।

রোববার ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ আসন্ন গণভোট ও সংসদ নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে ভুল তথ্য ছড়াচ্ছেন। নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, শেরপুর-৩ আসন ব্যতীত ২৯৯টি সংসদীয় আসনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নির্ধারিত তারিখ ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার)-এ অনুষ্ঠিত হবে।

ইসির পক্ষ থেকে দেশের মানুষকে অনুরোধ করা হয়েছে, এ ধরনের ভিত্তিহীন অপপ্রচারে কান না দেওয়ার জন্য সতর্ক থাকুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button