সারাদেশ

কুমিল্লা সীমান্তে ডোবা সেঁচে অবৈধ অস্ত্র উদ্ধার

কুমিল্লা সদর উপজেলার ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে একটি ডোবা সেঁচে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত কটকবাজার গ্রামে পরিচালিত অভিযানে তিনটি পিস্তল, একটি রিভলভার, দু’টি ওয়ান-শুটার গান এবং বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে দা, ছুরি এবং চাইনিজ কুড়ালও রয়েছে, যা দু’টি বস্তায় মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

র‌্যাব কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়। ডোবার অবস্থান ভারত সীমান্ত থেকে প্রায় ৩৫০ মিটার দূরে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button