জাতীয়

আমরা যে সময় কোর্টে হাজিরা দিতাম, হানজালা সে সময় ফ্যাসিস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বিড়াল হয়ে বসে থাকত: রাশেদ

অনলাইন নিউজ ডেস্ক

বিএনপি নেতা রাশেদ খান সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার কঠোর সমালোচনা করে দাবি করেছেন, গণঅভ্যুত্থানের সময় তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছিলেন। অথচ বর্তমানে নিজেকে আন্দোলনের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, গণঅভ্যুত্থানের সময় যারা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের আন্দোলনের বাইরে বলে দাবি করেছিলেন, তারাই এখন নিজেদের বড় বিপ্লবী হিসেবে তুলে ধরছেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের আগে হানজালার কোনো আন্দোলনমুখী ভূমিকা চোখে পড়েনি। তার দাবি, সে সময় তিনি আন্দোলনের পক্ষে সক্রিয় না থেকে ক্ষমতাসীনদের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছিলেন।

রাশেদ খান বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে মামলা, হয়রানি ও কারাবরণ করেছেন। অন্যদিকে, যেসব ব্যক্তি সে সময় ক্ষমতাসীনদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তারা এখন নিজেদের আন্দোলনের নেতৃত্বদানকারী শক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, বর্তমানে কিছু ব্যক্তি বিএনপির কর্মীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। এ বিষয়ে তিনি সতর্কবার্তাও দেন।

তবে হানজালার বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে তার কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button