সারাদেশ

ফার্মের মুরগি’ বিতর্ক: ফেসবুকে ‘ব্রয়লার চিকেন পার্টি’, আওয়ামী লীগকে কড়া বার্তা

বন্যা ও জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত না করার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Broiler Chicken Party’ নামে একটি পেজ চালু করেছেন জেন-জি (Gen-Z) প্রজন্মের একদল শিক্ষার্থী।

পেজটি চালুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এর সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততার দাবি তোলেন। একই সঙ্গে পলাতক আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকেও পেজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

এরপর পেজটির পক্ষ থেকে এক পোস্টে আওয়ামী লীগকে উদ্দেশ করে কড়া ভাষায় বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়, ইনবক্সে ও পেজকে মেনশন করে অনেক ‘পতিত ফ্যাসিস্ট লীগ’ ধন্যবাদ জানিয়েছে। জবাবে পেজটির পক্ষ থেকে দাবি করা হয়, ‘আমরাই তারা, যারা তোমাদের দেশছাড়া করেছি। ভবিষ্যতেও কেউ একই ধরনের ঔদ্ধত্য দেখালে একইভাবে মোকাবিলা করা হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button