জাতীয়

সাদিক কায়েমের জামায়াতে যোগদানের তথ্য সঠিক নয়

অনলাইন নিউজ ডেস্ক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, তিনি আসন্ন মেয়র পদে নির্বাচন করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ নিয়ে কয়েকটি সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়।

তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এশিয়া পোস্টেকে তিনি বলেন, “ডাকসু ভিপি সাদিক কায়েমের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের তথ্যটি সঠিক নয়। জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ছাত্রশিবিরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেই অনুষ্ঠানের একটি ছবি দেখে অনেকেই সাদিক কায়েমের জামায়াতে যোগদানের দাবি করছেন। বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি।”

এর আগে, গত ১২ জুলাই বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায়ের ঘোষণা দেন সাদিক কায়েম।

পোস্টে তিনি লেখেন, “দেখতে দেখতে দীর্ঘ এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটল। সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইসলামী ছাত্রশিবির থেকে আজ আমার আনুষ্ঠানিক ছুটি হয়েছে। সবকিছুর জন্য আল্লাহর কাছে অগণিত শুকরিয়া আদায় করছি। জীবনের সবচেয়ে সুন্দর ও প্রোডাক্টিভ সময়গুলো কেটেছে এই কাফেলার সঙ্গে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button