জাতীয়

আমাদের কোনো পিসি-খালার দেশ নাই, লাল কার্ডের পরোয়া করি নাহ

অনলাইন নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের কোনো পিশি-খালার দেশ নেই। আমাদের একমাত্র দেশ বাংলাদেশ।”

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদসহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তারা কখনো ভারতের মাটিতে আশ্রয় নেওয়ার কথা ভাবেন না। তাঁর ভাষ্য, “আমাদের দেশ বাংলাদেশ। জীবন দিয়ে আমাদের নেতারা তার প্রমাণ দিয়েছেন।”

ভারতের সঙ্গে সম্পর্ক এবং জামায়াতে ইসলামীর অবস্থান প্রসঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলকে ভারত আমন্ত্রণ জানালেও জামায়াতে ইসলামিকে আমন্ত্রণ জানায়নি। এ বিষয়ে তিনি বলেন, “আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার চিন্তাও করি না। আমাদের আশ্রয়ের জায়গা ১৮ কোটি মানুষের অন্তর।”

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহত এবং পঙ্গুত্ববরণকারী যোদ্ধারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button