সারাদেশ

সমাজের নানা সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টা জরুরি

আলী জহুর জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার সংক্রান্ত বিষয়ে বলেছেন, সামাজিক অবক্ষয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রচার, নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার, ধর্মীয় মূল্যবোধের বিকাশ, সামাজিক চেতনা সহ সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় প্রশাসনসহ সবাই মিলে আন্তরিকভাবে কাজ করতে হবে। তাহলে সমাজের প্রতিটি সমস্যা সহজে রোধ করা যাবে। তাছাড়া আমাদের প্রতিবেশিদেরও খোঁজ খবর রাখতে হবে।

২৭ অক্টোবর মঙ্গলবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান। বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মহসীন উদ্দিন, বিএনপি নেতা অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, এমএ মুকিত, আব্দুস সোবহান, সৈয়দ সাব্বির আহমদ, সালাহ উদ্দিন মিঠু, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো.শাহাব উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আহসান হাবীব, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, থানা পুলিশের এসআই অনিক পাল প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button