আন্তর্জাতিক

সরকার মামলা প্রত্যাহারে রাজি হওয়ায় কর্মসূচি প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

অনলাইন নিউজ ডেস্ক

আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহারে ভারত সরকারের সম্মতির পর চলমান আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা এবং সিজেপির মুখপাত্র অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মাধ্যমে আন্দোলনের প্রধান দাবি পূরণ হলেও, বাকি ছিল আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি।

সংবাদ সম্মেলনে জেপি নাড্ডা জানান, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআরের কপি সিজেপিকে দেওয়া হবে এবং এসব মামলায় আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ সম্ভাব্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেন তিনি।

এছাড়া ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থার সংস্কারসহ বিভিন্ন বিষয়ে বিবেচনার জন্য সরকারকে পাঁচ দফা দাবিপত্র জমা দিয়েছে সিজেপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button