

আলী জহুর, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্ট (নাদামপুর)-এর উদ্যোগে ১ম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের শাহপরান মডেল হাইস্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কলকলিয়া পূর্ব অঞ্চলের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. মোস্তফা আহসান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ সাদিক আলম, শাহপরান মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক ও বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক মো. জামাল উদ্দিন, গণেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও বৃত্তি পরীক্ষার প্রধান পরীক্ষক নোমান আহমদ সাদি, খাশিলা (খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাথী রানী তালুকদার, সনুয়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাদিক আহমদ, মোশাররফ আলী প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষিকা ফাহিমা বেগম এবং অভিভাবক দিলোয়ার হোসেন বেলাল ও স্বচ্ছ দেব। আলহাজ্ব আব্দুল মতিন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি বাবরুল ইসলাম বাবলুর তত্ত্বাবধানে এবং কামরুল হাসানের সার্বিক সহযোগিতায় ৩য় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। এতে আরো উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া বেগম, বিশ্বজিৎ দাশ, বাচ্চু কুমার গোপ, সৈয়দা জাহেদা বেগম, ইকবাল হোসেন প্রমূখ।


