

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন গ্রহণ করে এ আদেশ দেন।



