জাতীয়

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিলাদ, দোয়া ও বৃক্ষরোপণ

‎সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিলাদ, দোয়া ও বৃক্ষরোপণ।

‎কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়  ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (১৭ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মসজিদে আয়োজিত কর্মসূচিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির চেয়ারম্যান,প্রধানমন্ত্রী  তারেক রহমানের জন্যও দোয়া করা হয়।



‎কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ-সভাপতি আকিরুল ইসলাম চৌধুরী জিসান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব খলিল সাফওয়ান,সিলেট মহানগর ছাত্রদলের স্কুল বিষয়ক সম্পাদক এস এম ফাহিম, সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মো বুলবুল হোসাইন, মহানগর ছাত্রদলের সহ-গন শিক্ষা বিষয়ক সম্পাদক সালমান আহমেদ,সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম পারভেজ,দপ্তর সম্পাদক আবু সুফিয়ান পাঠান,প্রমুখ সহ
‎ সিলেট ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎দোয়া মাহফিল শেষে পরিবেশ রক্ষার বার্তা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button