সারাদেশ

সিলেট ৩৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদন: জাহিদুল ইসলাম পিয়াস

 

সিলেট: সিলেট সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল আহমদের বাসভবনে এই মাহফিল আয়োজিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এই সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ সহ অনেকে।

দোয়া মাহফিলে অতিথিবৃন্দ উপস্থিত থেকে প্রয়াত নেত্রীর রাজনৈতিক আদর্শ ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও উনার রুহের মাগফিরাত কামনা করেন।

এই সময় উপস্থিত ছিলেন রেজাউল হাসান কয়েস লোদী: ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট মহানগর বিএনপি।

ফরহাদ চৌধুরী শামীম: সাবেক সহ-সভাপতি, সিলেট মহানগর বিএনপি।

সিদ্দিকুর রহমান পাপলু: যুগ্ম সাধারণ সম্পাদক, সিলেট জেলা বিএনপি।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা কাদির আহমেদ, সিলেট মহানগর তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, ৩৫ নং ওয়ার্ড ও সাবেক ১ নং ওয়ার্ড খাদিম পারা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ও ৩৫ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সেলু মিয়া। স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিদ্দিক আহমেদ ও শামীম আহমদ।

অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণ

নেত্রীর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই মাহফিলে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন:

যুবদল নেতৃবৃন্দ: শফিক আহমদ, জুয়েল আহমেদ, শাহেল আহমেদ, আনোয়ার আহমেদ, সুজন আহমেদ, আব্দুল কাইয়ুম ও মাজেদ আহমদ।

ছাত্রদল নেতৃবৃন্দ: সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিপন আহমেদ, সিলেট জেলা ছাত্রদল নেতা সুয়েব আহমেদ সিমন এবং ছাত্রদল নেতা জুয়েল লস্কর।

স্বেচ্ছাসেবক দল ও তাঁতি দল: জেলা স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আহমেদ, আরমান আহমেদ, উজ্জ্বল আহমেদ, শাহিন আহমেদ এবং মহানগর তাঁতি দলের সদস্য স্বপন আহমেদ।

এছাড়াও মাহফিলে শ্রমিক দল ও অন্যান্য অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে দোয়ায় শরিক হন।

দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন শাহ সুফি সৈয়দ জাহান রাহমাতুল্লাহ আলাইহি মাজার মসজিদের ইমাম ও খতিব। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায়ও মহান আল্লার দরবারে প্রার্থনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button