শিক্ষা

ফাহিম আল চৌধুরি ট্রাস্টের বৃত্তি বিতরণ ১৭ই জানুয়ারি

বৃত্তি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ট্রাস্টের চেয়ারম্যান ফাহিম আল চৌধুরী।

ফাহিম আল চৌধুরী ট্রাস্টের উদ্যোগে বৃত্তি বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শনিবার, ১৭ জানুয়ারি। মৌলভী সাইর আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক ও সনদ তুলে দেওয়া হবে।

ট্রাস্ট সূত্র জানায়, শিক্ষার প্রসারে এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই বৃত্তি কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিবছরের মতো এবারও শতাধিক শিক্ষার্থী এ বৃত্তির আওতায় আসবে বলে আশা করা হচ্ছে।
এ উপলক্ষে ফাহিম আল চৌধুরী বলেন, এটি শুধু একটি বৃত্তি বিতরণ অনুষ্ঠান নয়, বরং তাঁর শিকড় ও মানুষের সঙ্গে এক আবেগঘন মিলনমেলা। তিনি জানান, নিজে উপস্থিত থেকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সময় কাটানোর প্রত্যাশা রয়েছে তাঁর। তিনি আরও বলেন, এই মাটিই তাঁর শক্তি ও পরিচয়ের ভিত্তি।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, তরুণ প্রজন্ম ও সর্বস্তরের মানুষের উপস্থিতি কামনা করে ট্রাস্টের পক্ষ থেকে সবাইকে উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকেরা জানান, বৃত্তি বিতরণ অনুষ্ঠানের পাশাপাশি সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button