জাতীয়

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন নিউজ ডেস্ক

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২ আগস্ট) বিকেলে রাজশাহী পুলিশ লাইনসে রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের জামিন বাতিলের বিষয়টি এগিয়ে নিতে কয়েক দিন আগেই সরকার ল’ ফার্ম নিয়োগ করেছে। জামিন বাতিলের জন্য প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে জামিনের শর্তগুলো নিশ্চিত করতে সার্টিফায়েড কপি সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর নিয়োগ করা ল’ ফার্মকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বেনজীর আহমেদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই সেখানে গেছেন। সরকারও আইনগতভাবেই বিষয়টি মোকাবিলা করছে। জামিন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button