বিনোদন

শাকিবের সঙ্গে ফারিয়ার প্রেম, যা বললেন এই নায়িকা

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঘিরে একসময় শোবিজ অঙ্গনে বেশ আলোচনা ছিল। ‘শাহেনশাহ’ সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন আয়োজনে তাদের একত্র উপস্থিতি নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা তৈরি হয়। অনেকেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও প্রশ্ন তুলেছিলেন। অবশেষে সেই পুরোনো গুঞ্জন নিয়ে খোলামেলা কথা বলেছেন নুসরাত ফারিয়া।

সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে তিনি স্পষ্টভাবে জানান, শাকিব খানের সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক ছিল না। ফারিয়ার ভাষ্য, তাদের সম্পর্ক পুরোপুরি পেশাগত ছিল। সিনেমা, বিজ্ঞাপন ও মঞ্চ পরিবেশনা—সবকিছুই কাজের সূত্রে হয়েছে, ব্যক্তিগত কোনো ঘনিষ্ঠতা নয়।

‘শাহেনশাহ’-এর পর এই জুটিকে আর বড় পর্দায় একসঙ্গে দেখা যায়নি কেন—এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি তার কাছেও পরিষ্কার নয়। এমনকি তিনি নিজেও শাকিব খানের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। তখন শাকিব একসঙ্গে কাজ করার আগ্রহের কথা জানালেও বর্তমানে নতুন মুখদের সঙ্গে বেশি কাজ করছেন। তবে ভালো গল্প ও সঠিক সময় এলে ভবিষ্যতে আবারও একসঙ্গে কাজের সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন ফারিয়া।

ওই পডকাস্টে তিনি নিজের ক্যারিয়ারের নানা দিক, সাফল্য-সংগ্রাম এবং জীবনের কিছু কঠিন অভিজ্ঞতার কথাও তুলে ধরেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button