রাজনীতি

জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে

অনলাইন নিউজ ডেস্ক

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ বিষয়ে বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে।

সোমবার (৩ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র কার্যকর রাখতে বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারের যেকোনো ভুল বা দুর্বলতা অবশ্যই তুলে ধরা উচিত। তবে সেই আলোচনা ও সমালোচনা সংসদের ভেতরেই হওয়া প্রয়োজন। এতে গণতান্ত্রিক পরিবেশ সুসংহত থাকবে বলে তিনি মন্তব্য করেন।

একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা জনগণের ভোটে নির্বাচিত সংসদের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, এর বাইরে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক কাঠামোর বাইরে অন্য কোনো পথ বা মঞ্চ বিএনপি সরকার গ্রহণ করবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button