জাতীয়

গুমের মামলায় ট্রাইব্যুনালে আনা হলো ১০ সেনা কর্মকর্তাকে

মানবতাবিরোধী গুমের ঘটনায় দায়ের একটি মামলায় গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ জেলের একটি এসি প্রিজন ভ্যানে করে তাঁদের ট্রাইব্যুনালে আনা হয়। এ উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ছিল সর্বোচ্চ স্তরে। হাইকোর্টের মূল ফটকের সামনে সেনাসদস্যরা অবস্থান নিয়েছিলেন, সঙ্গে ছিল পুলিশ ও বিজিবি ও র‌্যাবের নিরাপত্তা।

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই সেল) গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী এই মামলায় মোট ১৭ জন আসামি রয়েছে। গ্রেপ্তার অবস্থায় আছেন ১০ সেনা কর্মকর্তা। তারা হলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম, কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান (অবসরকালীন); লে. কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন এবং মো. সারওয়ার বিন কাশেম।
অন্যদিকে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ সাত আসামি পলাতক রয়েছেন। আজ এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button