রাজনীতি

জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে সরকার

অনলাইন নিউজ ডেস্ক

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার ‘জুলাই’ ইস্যুতে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, দেশের ৭০ শতাংশ জনগণের গণরায়কে অপমান বা উপেক্ষা করা উচিত নয়। তিনি দাবি করেন, ইতিহাসে যারা জনগণের রায়কে অগ্রাহ্য করেছে, তাদের শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে হয়েছে। তাই সরকারকে জনগণের মতামতের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।

জুলাই হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, এ ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে। তার ভাষ্য, এখন পর্যন্ত বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি এবং এ বিষয়ে সরকারপ্রধানের জবাবদিহি করা উচিত।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, ‘নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ’ ফিরে এসেছে। এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশের সামগ্রিক পরিস্থিতির কথা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিস্থিতি বিবেচনায় তার মনে হচ্ছে আরেকটি আন্দোলন আসন্ন। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের কথিত ‘নতুন ফ্যাসিবাদের’ বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button