

অনলাইন নিউজ ডেস্ক
গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভন বিএনপি–জামায়াত এবং ছাত্রদল–শিবিরের সম্পর্ক নিয়ে মন্তব্য করে বলেছেন, ‘সংসদে বিএনপির সঙ্গে জামায়াতের আর ক্যাম্পাসে ছাত্রদলের সঙ্গে শিবিরের এই কুসুম কুসুম প্রেম জাস্ট একটা ফাজলামি।’
মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। একই পোস্টে ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি এমন কিছু বক্তব্য দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংসতাকে উসকে দেওয়ার অভিযোগে সমালোচিত হয়।
পোস্টে সামিউল হাসান শোভন লেখেন, ‘হে শিবির, ওরা আপনাদের চোখ তুলতে পারে, গোড়ালি কাটতে পারে, মাথা ফাটাতে পারে। আর আপনারা সারা জীবন খালি মার খেয়ে প্রতিবাদ মিছিলই করে গেলেন। ৯০-এর দশকে শিবিরের ওপর পায়ের রগ কাটার মিথ্যা অপবাদ আছে, সন্ত্রাস রুখে দিতে প্রয়োজনে ২/১টা রগ কেটে ইতিহাস তৈরি করুন। আপনারা এত আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে কী করবেন, তারা তো ঠিকই আইনকে মিডিল ফিঙ্গার দেখাচ্ছে প্রতিনিয়ত।’
পোস্টের শেষাংশে তিনি আরও লেখেন, ‘এসময় তোমাকে আবার জেগে উঠতে হবে, হে শিবির_ক্যাডার_নাসির, দেখো পুনরায় নব্যসন্ত্রাসের উত্থান হয়েছে।’
পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেক ব্যবহারকারী মন্তব্যগুলোকে উসকানিমূলক এবং সহিংসতাকে উৎসাহিতকারী হিসেবে আখ্যায়িত করেন। মন্তব্যকারীদের একজন, মো. তানভির, লেখেন, ‘সামিউল, তোমার এমন উত্তেজনামূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই।



