

মেহেদী হাসান রাতুল ( সিলেট )
আজ শনিবার আনুমানিক রাত ১০টায় নিজের ভেরিফাইড ফেইসবুক আইডির এক স্ট্যাটাসে সিলেট টাইটানস এর উপদেষ্টা ফাহিম আল চৌধুরী এ কথা জানান।

তিনি তার ফেইসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে লিখেন -কসম আল্লাহর, ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে কালকের সিলেট টাইটানস ম্যাচে আমি থাকব।
কোনো হু-মকি, কোনো ভ-য় আমাকে থামাতে পারবে না। আমি সিলেটি,এই পরিচয়ই আমার সবচেয়ে বড় নিরাপত্তা। প্রয়োজন হলে জীবন দেব, কিন্তু সিলেটের সম্মান মাথা নত হতে দেব না,আল্লাহ ভরসা।



