রাজনীতি

তারেক রহমানকে সারজিসের প্রশ্ন, ‘১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?

অনলাইন ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরপর দুটি পোস্ট দেন তিনি। সর্বশেষ পোস্টে সারজিস লেখেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’

এর কয়েক মিনিট আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রদর্শিত জুলাই গণঅভ্যুত্থানবিষয়ক একটি প্রামাণ্যচিত্রে ৩ আগস্ট ঘোষিত ‘এক দফা’ কর্মসূচি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকার উল্লেখ নেই।

সারজিসের ভাষ্য, প্রামাণ্যচিত্রটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি বিএনপির দলীয় অভ্যুত্থান ছিল। তিনি দাবি করেন, ইতিহাসকে দলীয়ভাবে উপস্থাপনের যে সংস্কৃতি আওয়ামী লীগের ছিল, বিএনপিও একই পথে হাঁটছে।

আরও এক পোস্টে তিনি লেখেন, ‘এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন ডিয়ার বিএনপি? শুধু মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশ দিয়ে এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মুছতে পারবেন না আপনারা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button