সারাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে বহিষ্কার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্বাস্থ্যসেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) সঙ্গে হাসপাতালের ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন নামে এক চিকিৎসকের প্রকাশ্য ‘বাগবিতণ্ডা’ ঘটনা ঘটেছে। এই ঘটনার জেরে ওই চিকিৎসককে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন ডিজি।শনিবার (৬ ডিসেম্বর) সকালে শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্রের চিকিৎসা বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে মমেক হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের আগে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। পরিদর্শনে তিনি হাসপাতালের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন।
এ সময় ক্যাজুয়ালটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, তীব্র জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর ফলে ডিজি ও তার মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। পরিস্থিতি শান্ত হওয়ার আগেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন।

এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খানসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক ডা. ধনদেব বর্মনকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা পরে জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button