

নিহত মোস্তফা জোয়ারদার মনোহরদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সল্লাবাইদ এলাকার বাসিন্দা। তিনি জামায়াতে ইসলামীর রুকন এবং ওই ওয়ার্ডের দায়িত্বশীল।
তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পূর্বচর পাড়াতলা জালাল উদ্দিন দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাহতাবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



