সারাদেশ

শিশুদের এখন আর খেলার মাঠে দেখা যায় না : কাদের গনি চৌধুরী

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, নতুন প্রজন্ম বর্তমানে মোবাইল ফোনে ভয়াবহভাবে আসক্ত হয়ে পড়েছে। শিশুরা এখন খেলার মাঠে যায় না, অবসরে তারা কাটায় মোবাইলের স্ক্রিনের সামনে বসে। এর ফলে ভবিষ্যতে অসুস্থ জাতি গঠনের আশঙ্কা তৈরি হচ্ছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে সামাজিক ও ক্রীড়া সংগঠন ‘শাহনগর প্রগতি সংঘ’-এর ৩০তম ক্রীড়া আসরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, “খেলাধুলা শুধুই বিনোদন নয়, এটি মানুষের আত্মবিশ্বাস ও মানসিক শক্তি বৃদ্ধিতেও সহায়ক। আনন্দের সঙ্গে শিক্ষা প্রদানের সবচেয়ে সুন্দর মাধ্যম হলো খেলাধুলা। শিশুদের মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন খেলাধুলা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকাল শিশুদের মাঠে খেলে দেখা যায় না।”

তিনি আরও বলেন, “বর্তমানে স্কুল-কলেজগুলোতে পর্যাপ্ত খেলার মাঠ নেই। গ্রামেও খেলার মাঠের তীব্র অভাব রয়েছে। পাশাপাশি অভিভাবকরা শিশুদের সারাদিন স্কুল ও কোচিংয়ে ব্যস্ত রাখেন, ফলে শৈশবের আনন্দ থেকে তারা বঞ্চিত হচ্ছে।”

বিএফইউজে মহাসচিব উল্লেখ করেন, “মাঠবিমুখ হয়ে নতুন প্রজন্ম মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে, যা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। সুস্থ ও সবল জাতি গঠনের জন্য শিশুদের মোবাইল আসক্তি কমিয়ে তাদের খেলার মাঠে ফিরিয়ে আনা একমাত্র বিকল্প।”

চট্টগ্রাম আইন কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লেলাং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি ফোরামের সভাপতি নেছারুল হক, ব্যবসায়ী ওমর ফারুক নান্নু, মাসুদ করিম, আব্দুল মান্নান, মোস্তাফা কামাল এবং বিএনপি নেতা বোরহান উদ্দীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button