খেলাধুলা

সত্যিকারের দেশপ্রেমিক মোস্তাফিজ

ক্রিকেটারদের প্রধান কাজ মাঠে পারফর্ম করা। তবে দেশের তারকা ক্রিকেটারদের প্রায়ই বিভিন্ন প্রোডাক্ট বা কোম্পানির বিজ্ঞাপনে দেখা যায়। দীর্ঘ সময় পর আবারও বিজ্ঞাপনে হাজির হয়েছেন বাংলাদেশের আলোচিত পেসার মোস্তাফিজুর রহমান। শুধু তাই নয়, এই বিজ্ঞাপনে দেশের প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরেছেন, যা ভক্তদের প্রশংসা কুড়াচ্ছে।

দেশপ্রেম দেখাতে যে সবসময় মাঠের প্রয়োজন, এমন কোনো বাধ্যবাধকতা নেই। মাঠের বাইরে দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্তের মধ্য দিয়েও দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটানো যায়। ঠিক সেই ভাবনাকে সামনে রেখে এক ভিন্নধর্মী ক্যাম্পেইনে হাজির হয়েছেন মোস্তাফিজ। বিজ্ঞাপনে তিনি সাধারণ এক নাগরিকের ভূমিকায় দেখা গেছেন—হাতে শপিং ট্রলি, বুকে লেখা ‘বাংলাদেশ’, চারপাশে কোনো গ্ল্যামার নেই, নেই ক্রিকেট তারকার আলাদা উপস্থিতি।

দৃশ্যে দেখা যায়, মুস্তাফিজ কিছু একটা খুঁজছেন। এক পর্যায়ে না পেয়ে বিক্রয়কর্মীর কাছে জানতে চান, “সেনসিটিভ টুথপেস্টগুলো কোথায়, বাইরেরগুলো?” বিক্রয়কর্মী দেখিয়ে দেন নির্দিষ্ট জায়গা। সেখানে গিয়ে কাঙ্ক্ষিত পণ্য পেয়ে গেলেও, এক ডেন্টিস্ট হাজির হয়ে প্রশ্ন ছুড়ে দেন—“বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি?”

মোস্তাফিজ পাল্টা প্রশ্ন করেন, “দেশে কি ভালো মানের সেনসিটিভ টুথপেস্ট আছে নাকি?” মুহূর্তের মধ্যেই ডেন্টিস্ট দেশীয় প্রতিষ্ঠান স্কয়ারের হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট শেলফ থেকে তুলে ধরেন। এরপর আর কোনো দ্বিধা ছাড়াই মোস্তাফিজ সেটিই ট্রলিতে তুলে নেন। বিজ্ঞাপনের মূল বার্তাটাই স্পষ্ট হয়ে ওঠে: “মাঠের বাইরেও দেশপ্রেম দেখানো যায়।”

মাঠে মোস্তাফিজ দেশের জন্য লড়েন, বল হাতে প্রতিপক্ষের স্টাম্প ভাঙেন, জয় এনে দেন। তবে দেশের জন্য অবদান শুধু ময়দানে সীমাবদ্ধ নয়; দেশীয় পণ্য ব্যবহার করেও তা সম্ভব। মোস্তাফিজুর রহমান এই বার্তাই তুলে ধরেছেন।

মোস্তাফিজ বাংলাদেশের ক্রিকেটের এক আলোচিত পেসার। অভিষেকের পর থেকে নিজেকে মেলে ধরেছেন, এবং বর্তমানেও অসাধারণ ফর্মে আছেন। সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন, রেটিং পয়েন্ট ৬৬৫।

আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডাক পান মোস্তাফিজ, কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে বাদ দেওয়া হয়। এছাড়া এবারের বিশ্বকাপে ভারতে না গিয়ে খেলা থেকেও দেশের প্রতি সততা প্রদর্শন করেছেন। অর্থের চেয়ে দেশই তার কাছে আগে—এটাই প্রমাণ করেছেন এই কাটার মাস্টার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button