আইন ও বিচার

আমার মতো আর কারও না হোক: গুলিতে নিহত মুছাব্বিরের স্ত্রী

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির–এর স্ত্রী সুরাইয়া বেগম সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

অনলাইন নিউজ ডেস্ক 

রাজধানীতে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় নিহত ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বির–এর স্ত্রী সুরাইয়া বেগম সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, এই ঘটনার সঠিক বিচার না হলে তাঁর মতো আরও অনেক পরিবার সর্বস্ব হারাবে। তাঁর কণ্ঠে ছিল অসহায়ত্ব আর একটাই আবেদন—‘আমার মতো আর কারও যেন না হয়।’

বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সুরাইয়া বেগম। তিনি জানান, অতীতেও এমন ঘটনা ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে—যদি এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত না হয়। ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্বামীর শেষ কথার স্মৃতি তুলে ধরে সুরাইয়া বলেন, বুধবার সন্ধ্যায় মুছাব্বির তাঁকে এক কাপ কফি বানাতে বলেছিলেন এবং নামাজ পড়ে বের হওয়ার কথা জানান। সেটাই ছিল তাঁর শেষ কথা। তিনি আরও বলেন, নিরাপত্তার কারণে বাইরে গেলে মুছাব্বির খুব একটা ফোন করতেন না, কারণ তাঁর মোবাইল নজরদারিতে ছিল।

পুলিশ জানায়, বুধবার রাত ৮টার পর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের হোটেল সুপারস্টারের পাশের গলিতে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় আরেকজন আহত হন।

মুছাব্বিরের পরিবারে তিন সন্তান রয়েছে। এই হত্যাকাণ্ড রাজধানীর নিরাপত্তা ও রাজনৈতিক সহিংসতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button