ক্যাম্পাসরাজনীতি

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাবি ছাত্রদল নেতার শীতবস্ত্র বিতরণ

ঢাবি ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সম্পাদক নাছির উদ্দীন শাওন এর উদ্যোগ বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনা করে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

মরহুমা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গরিব, অসহায়, শ্রমজীবী ও মেহনতী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওনের উদ্যোগে বুধবার (৭ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাছের মিশুক, যুগ্ম সাধারণ সম্পাদক আকিব জাবেদ রাফি, গণসংযোগবিষয়ক সম্পাদক মানিউল আলম পাঠান শান্ত, সহ সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক ও হাসিবুর রহমান সাকিব উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরকানুল ইসলাম রূপক, হাজী মুহম্মদ মহসিন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসাইন রবিন, শহীদুল্লাহ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নাহিদ, জিয়া হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইভান, জগন্নাথ হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকারসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
শীতবস্ত্র বিতরণকালে মো. নাছির উদ্দীন শাওন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেতা। তাঁর আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গৃহহীন ও শ্রমজীবী মানুষের মাঝে আজ কম্বল বিতরণ করা হয়েছে। এসব অসহায় মানুষের দোয়া যেন আল্লাহ কবুল করেন এবং প্রিয় নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন—এই কামনাই আমাদের।
তিনি আরও বলেন, প্রিয় নেত্রীর অনুপস্থিতিতে তাঁর ভালোবাসার মানুষগুলোর পাশে দাঁড়াতে পারা আমাদের জন্য পরম সৌভাগ্যের বিষয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button