বিনোদন

কারাগারে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা রাজপাল

বলিউডের পরিচিত কৌতুক অভিনেতা রাজপাল যাদবকে গ্রেপ্তার করে তিহার কারাগারে পাঠানো হয়েছে। চেক বাউন্স মামলায় ৫০ লাখ রুপি পরিশোধের জন্য সময় বাড়ানোর তার আবেদন দিল্লি হাইকোর্ট খারিজ করে দেয়। বিষয়টি জানিয়েছে সামা টিভি।

গত ৪ ফেব্রুয়ারি আদালত তার অতিরিক্ত সময়ের আবেদন নাকচ করে। আদালতের নির্দেশ অনুযায়ী ৫ ফেব্রুয়ারি তিনি স্বেচ্ছায় তিহার জেলে আত্মসমর্পণ করেন।

এর আগে ২ ফেব্রুয়ারির আদেশে আদালত তাকে ৪ ফেব্রুয়ারির মধ্যে কারা কর্তৃপক্ষের কাছে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। পরে তার আইনজীবী আরও এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। আইনজীবীর দাবি ছিল, ৫০ লাখ রুপি জোগাড় করা হয়েছে, তবে পুরো অর্থ পরিশোধে কিছুটা সময় দরকার। বিচারপতি স্বর্ণা কান্তা শর্মা আবেদনটি খারিজ করে বলেন, সময় বাড়ানোর মতো যথেষ্ট আইনগত কারণ উপস্থাপন করা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button