সারাদেশ

জগন্নাথপুরে অধিক দামে গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরে গ্যাস সহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে অধিক দামে গ্যাস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

৭ মার্চ শনিবার জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার রাণীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে রানীগঞ্জ বাজারে গ্যাসের মূল্যতালিকা না থাকায় এবং অধিক দামে গ্যাস বিক্রি করায় ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে একটি দোকানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

এছাড়া জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মহসীন উদ্দিন রানীগঞ্জ ইউনিয়নে সরকারি খাসজমি ও নদী শ্রেণীর জমি পরিদর্শন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button