রাজধানীরাজনীতিশীর্ষ সমাচারসারাদেশস্থানীয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদল নেতা মিলাদ আহমদের দোয়া মাহফিল

মেহেদী হাসান রাতুল

সাবেক তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটের কালীঘাট এলাকায় মহানগর যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিলাদ আহমদের উদ্যোগে সোমবার দুপুরে দোয়া মাহফিল ও সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট মহানগর যুবদলের সহ- সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাছুম। দোয়া পরিচালনা করেন কালীঘাট ছড়ারপাড় জামিয়া জামে মসজিদের খতিব লুৎফুর রহমান উসমানী।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ১৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমদ, মহানগর যুবদলের সহ-সভাপতি পানেশ দেব, মুমিনুর রহমান আমিন ও দিদারুল ইসলাম সুমন। এছাড়া উপস্থিত ছিলেন সুগন্ধা সভাপতি এড. তারেক আহমদ, যুবদলের প্রচার সম্পাদক মিজান আহমদ,সহ-দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ, যুগ্ম-সম্পাদক ফারহান, রাহাতসহ স্থানীয় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

মেহেদী হাসান রাতুল

বিশেষ প্রতিনিধি ( সিলেট )

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button