

হবিগঞ্জ লাখাই উপজেলায় ধলেশ্বরী তৃতীয় খন্ড নদী (খাইঞ্জা বিল) দখল নিয়ে দুই দলের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ৩০ /৪০ জন আহত হয়েছে।
এর আগে ৭ ডিসেম্বর সকালে সকালে দলনেতা হারিছ মিয়া কে গুরুতর আহত করলে হারিছ মিয়াকে ঢাকা হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এই ঘটনার জের ধরে সোমবার ৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত দুই দলের এই সংঘর্ষ হয় উপজেলার স্বজনগ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাখাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি আরিফ আহমদ রুপন ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মহিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনায়েত হোসেন, দল ও শিবপুর গ্রামের হারিছ মিয়া ও লাখাই ১নং ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল চৌধুরী দলের মধ্যে ধলেশ্বরী তৃতীয় খন্ড খাইঞ্জা নামে একটি বিলের দখল নিয়ে বিরোধ চলছিল।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা চলছে। সোমবার সকালে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।এ সময় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হন। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০/৪০ জন আহত হন। আহতদের স্হানীয় পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, বিলের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।



