সারাদেশ

হবিগঞ্জে বদলিজনিত ৯ পুলিশ পরিদর্শকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

শেখ মো শাহীন উদ্দীন (হবিগঞ্জ) মাধবপুর প্রতিনিধি

আজ ০৭ ডিসেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলার ০৮ থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ট্রাফিক পুলিশ পরিদর্শক (এডমিন)–সহ মোট ০৯ জন পুলিশ পরিদর্শককে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তাদের দীর্ঘদিনের নিষ্ঠা, দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করায় তাঁদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বিদায়ী কর্মকর্তারা হবিগঞ্জ জেলায় দায়িত্ব পালনের মাধ্যমে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের কর্মনিষ্ঠা জেলা পুলিশের জন্য গর্বের বিষয়।”

বিদায়ী পুলিশ অফিসারগণও তাঁদের বক্তব্যে হবিগঞ্জ জেলার মানুষের সহযোগিতা, সহকর্মীদের আন্তরিকতা এবং কর্তৃপক্ষের দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, হবিগঞ্জ জেলায় তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ভবিষ্যৎ দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন থানার ওসি, অন্যান্য পুলিশ সদস্য এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
বিদায় সংবর্ধনা শেষে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button