

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) আসরের নামাজের পর উপজেলার ভোলাগঞ্জ ইসলামিয়া আরাবিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দল এ মাহফিলের আয়োজন করে।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী সাহাব উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার বশর ও সহ-সভাপতি হাজী আব্দুর রকিব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, ডা. নুরুজ্জামান, বিএনপি নেতা নোমান আহমদ, যুবদল নেতা জাফর আহমদ, সাবেক স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন বতুল্লাহ এবং ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুল ইসলাম।
দোয়া মাহফিলে উপজেলা তাঁতী দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মো. তাজ উদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী হোসেন ও সদস্য সচিব আরিফ চৌধুরী রাজ। এছাড়া যুগ্ম আহ্বায়কদের মধ্যে উমর আলী, মিজানুর রহমান, নূর মোহাম্মদ, তেরা মিয়া, মাসুক উদ্দিন, শাহ আলম, আসাদুজ্জামান রুবেল, আদনান আহমদ, আশিকুর রহমান লিটন, সুহেল মিয়া, বাবুল মিয়া এবং সদস্য মুসা মিয়া ফকির, সাচ্চা মিয়া, ফরহাদ আহমদ, আফাজ মিয়া, সেলিম আহমদ, ইব্রাহিম আলী, রুবেল চৌধুরী ও নাছির মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিলাদ শেষে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও পূর্ণ সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা ইমাম উদ্দীন।



